ঢাকায় নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ, প্রোডাকশন’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।


পদের নাম

এক্সিকিউটিভ, প্রোডাকশন (বেভারেজ লাইন)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ফুড টেকনোলজিতে বিএসসি পাস হতে হবে। প্রার্থীর বয়স ২২ থেকে ৩২ বছর হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা (ধামরাই)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস।