স্নাতক পাসে সারা দেশে র‍্যাংগস মোটরসে ক্যারিয়ার গড়ুন



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‍্যাংগস  মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে বেশ কিছু সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা

মোট ১০ জন।

শিক্কাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীর এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিকাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালিস্ট, যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে।এরিয়ার সেলস, ডিরেক্ট সেলস, অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ,মোট রস, সেলস ও মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৬ আগস্ট, ২০২২।

সূত্র: বিডিজবস